আমার জীবন যাবে আজীবন তোমার জীবন জানতে মন মন্দিরে প্রদ্বীপ জ্বেলে অপেক্ষার অনন্তে অশ্রুসজল নয়ন ভরে নির্ঘুম আকাশ প্রান্তে রক্তক্ষরন পলে পলে এই অবুঝ হৃদয় রন্ধ্রে আমার জীবন যাবে আজীবন তোমার জীবন জানতে ! অন্ধকারে নিশুতি রাতে বৃষ্টি ঝরাই আখিঁপাতে জোসনা ভরা তাঁরার মাঝে খুঁজে ফিরি আধোঁ রাতে ছায়া হয়েই রয়ে গেলে আমার জীবন ছায়ানটে আমার জীবন যাবে আজীবন তোমার জীবন জানতে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।